৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

লেবাননের ঢাকা প্রবাসীদের প্রানপ্রিয় সংগঠন বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে পিকনিকের আয়োজন

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০১৯
লেবাননের ঢাকা প্রবাসীদের প্রানপ্রিয় সংগঠন বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে পিকনিকের আয়োজন

Manual3 Ad Code

হেলাল আহমদঃ
প্রবাসীদের বাড়তি আনন্দ দিতে লেবাননের ঢাকা প্রবাসীদের প্রানপ্রিয় সংগঠন বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে পিকনিকের আয়োজন করা হয়। লেবাননের হেরমিলের মনমুগ্ধকর পরিবেশে প্রাকৃতির সাথে তাল মিলিয়ে সবাই আনন্দ উপভোগ করেন।

Manual2 Ad Code

এসময় মহিলাদের চেয়ার ঘুরা, পুরুষদের মোড়গ লড়াই ও হাড়ি ভাঁঙ্গা খেলার আয়োজন করা হয়। পরে বিজয়িদের হাতে পুরষ্কার তুলে দেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাবিব, প্রধান উপদেষ্টা বাবুল মুন্সি, উপদেষ্টা সুফিয়া আক্তার বেবী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ পলাশ, যুগ্ন সম্পাদক জামাল হাসান, কাজল মিয়া, মহিলা সম্পাদিকা মুন্নি খন্দকার প্রীতি, ফরিদা আক্তার।

খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পরিচালানা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক জসিম উদ্দীন সরকার।

শুভেচ্ছা বক্তব্য নেতৃবৃন্দ বলেন, মা বাবা, ভাইবোন, স্ত্রী সন্তান, আত্বীয় স্বজনদের মুখে হাসি ফুটাতে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদের মুখে একটু হাসি ফুটাতেই বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরামের এই আয়োজন।

Manual7 Ad Code

প্রবাসীদের সুখে দুঃখে প্রবাসীদের পাশে বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরাম ছিল, আছে, থাকবে বলেও জানান নেতৃবৃন্দ।

Manual5 Ad Code