১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

জেলহত্যা দিবস উপলক্ষ্যে রাজশাহী মহানগর জাসদের শ্রদ্ধা

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৩
জেলহত্যা দিবস উপলক্ষ্যে রাজশাহী মহানগর জাসদের শ্রদ্ধা

Manual4 Ad Code

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃজেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজশাহী মহানগর জাসদের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

শুক্রবার (৩ নভেম্বর) সকালে নগরী কাদিরগঞ্জে অবস্থিত শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর শহীদ এ এইচ এম কামারুজ্জামানসহ জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী,সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,কোষাধ্যক্ষ আশরাফুলআলম সিদ্দিক,সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল,শাহিদ,বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)
রাজশাহী মহানগর সভাপতি শাহরিয়ার রহমান হিমেল,
ছাত্রনেতা মুজাহিদ প্রমুখ।

আব্দুল্লাহ আল মাসুদ শিবলী বলেন,বঙ্গবন্ধু হত্যা মামলা ও জাতীয় চার নেতার হত্যা মামলার বিচারের রায় হয়েছে। রায় আংশিক কার্যকর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র,ইংল্যান্ড সহ বিদেশে পলাতক আসামীদের দেশে ফিরে এনে রায় কার্যকর করার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। তবে সরকারের এই চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে ওই সমস্ত দেশ যারা খুনীদের নানা অজুহাতে ফেরত দিতে চায় না।

Manual2 Ad Code

আমিরুল কবির বাবু বলেন,এই হত্যাকাণ্ডের নেপথ্যের ব্যক্তি কারা ছিলেন,তাদের দেখতে চায় জাতি। হত্যাকাণ্ডের সুবিধাভোগী ও নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার জন্য কমিশন গঠন এখন সময়ের দাবি।

Manual8 Ad Code

প্রসঙ্গত,১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার রাজনৈতিক সহযোগী সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমদ,এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেলহত্যা দিবস’ হিসেবে।

Manual4 Ad Code