১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

রাজশাহীতে জেল হত্যা দিবস উপলক্ষ্যে পুলিশ কমিশনারের শ্রদ্ধা

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৩
রাজশাহীতে জেল হত্যা দিবস উপলক্ষ্যে পুলিশ কমিশনারের শ্রদ্ধা

Manual2 Ad Code

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃগত ৩রা নভেম্বর ২০২৩ইং সকাল ৯.০০ টায় জেল হত্যা দিবস উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Manual5 Ad Code

এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন এবং দোয়া করেন।

Manual8 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীনসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।