২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমানের মৃত্যুতে চাটখিল উপজেলা আওয়ামীলীগের শোক সভা

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৩
সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমানের মৃত্যুতে চাটখিল উপজেলা আওয়ামীলীগের শোক সভা

Manual8 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:সাবেক সংসদ সদস্য, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালী জেলা মুজিব বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুতে চাটখিল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাটখিল মহিলা ডিগ্রি কলেজের হল রুমে এ্ই শোক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ড. মোহাম্মদ ফারুক ও সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।

Manual1 Ad Code

সভায় বক্তব্য রাখেন- চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ. এম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান এস.এম বাকী বিল্লাহ, সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি শাহাজাহান খান বাবুল, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান হারুনুর রশীদ প্রমুখ। বক্তারা বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েতের মুক্তিযুদ্ধকালীন সময়ের ও তার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালের ভূমিকা তুলে ধরেন। এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

Manual6 Ad Code

সভা পরিচালনা করেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল। সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।