২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তার একই সঙ্গে জন্ম হওয়া শিশুদের আর্থিক সহায়তা প্রদান

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তার একই সঙ্গে জন্ম হওয়া শিশুদের আর্থিক সহায়তা প্রদান

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন এলাকায় গত তিন মাস আগে এক গর্ভবতী মায়ের একই সঙ্গে তিন শিশুর জন্ম হয়েছিলো। ওই শিশুদের বাড়ি- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে। তাদের বাবার নাম- মো. হাবিবুর রহমান।

গত প্রায় তিন মাস আগে নিজ বাড়িতে একই সঙ্গে তিনটি শিশুর জন্ম হয়। এদিকে একই সঙ্গে তিন শিশু প্রসবের খবর পেয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকল্যাণ পরিষদ হতে পুষ্টিকর দুধ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিলো।

Manual2 Ad Code

আবার, রোববার (২৫ আগষ্ট) দুপুরে নিজ কার্যালয়ে শিশুর পরিবারের হাতে পুষ্টিকর খাবার দুধ ও আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আবদুল হান্নানসহ সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা।

Manual8 Ad Code

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, শেখ হাসিনার বার্তা সবার জন্য নিশ্চিত হবে সামাজিক নিরাপত্তা। এর আওতায় শিশুর পরিবারে মাঝে উপজেলা সমাজকল্যাণ পরিষদ হতে দুধ ও আর্থিক সহায়তা করা হয়।

Manual4 Ad Code