১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

নাগরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা ও মতবিনিময় সভায় এমপি টিটু

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৩
নাগরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা ও মতবিনিময় সভায় এমপি টিটু

Manual4 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের নাগরপুরে শিক্ষার মানোন্নয়নে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , টাংগাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।

Manual2 Ad Code

সোমবার নাগরপুর উপজেলা প্রশাসন উপজেলা হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল, সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code