২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাগরপুরে আলহাজ্ব মকবুল হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি টিটু

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৩
নাগরপুরে আলহাজ্ব মকবুল হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি টিটু

Manual3 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল):টাঙ্গাইলের নাগরপুরে আলহাজ্ব মকবুল হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন করলেন এমপি টিটু। রবিবার সকালে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত যদুনাথ স্কুল মাঠে আলহাজ্ব মকবুল হোসেন

Manual3 Ad Code

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো: গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: জাকির তালুকদারের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম শিপ্রা, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল হক,বেকড়া ইউপি চেয়ারম্যান মো: শওকত হোসেন,ধুবরিয়া ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান খান শাকিল,পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন,স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক মো: ফারুক হোসেন, ছাত্রলীগ সম্পাদক মোঃ সজিব মিয়া,সহ এসময় আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় নাগরপুর পচাসারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে দেলদুয়ার পাথরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

Manual1 Ad Code