১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

নিখোঁজ সংবাদ

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৩
নিখোঁজ সংবাদ

Manual1 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:চাটখিল উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের কোনার বাড়ির ফজলুল হক (৪২) গত শুক্রবার থেকে নিখোঁজ। শনিবার (১৪ অক্টোবর) তার শ্যালক রিয়াজ উদ্দিন ঘটনার বিষয়ে চাটখিল থানায় জিডি (জিডি নং- ৬৮৫) করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ ফজলুল হক শুক্রবার রাতে মোহাম্মদপুর জনতা বাজার যাওয়ার কথা বলে ঘরে থেকে বের হন। পরবর্তী তিনি আর ঘরে ফিরে আসেননি। পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজ খবর নিয়েও তার কোনো সন্ধান পায়নি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হইলো। চাটখিল থানা ডিউটি অফিসার +8801320-111116 ফজলুল হকের ভগ্নিপতি আনিছ আহাম্মদ +8801712-042149