১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

দেলদুয়ারে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন এমপি টিটু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৩
দেলদুয়ারে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন এমপি টিটু

Manual5 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টাংগাইলের দেলদুয়ারে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ করলেন এমপি টিটু।

Manual4 Ad Code

মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
দেলোয়ার উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,১৩৫, টাংগাইল -৬ নাগরপুর দেলদুয়ার আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা আক্তার প্রমুখ। এসময় প্রান্তিক সুবিধাভোগী কৃষক সহ আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code