১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

চাটখিলে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৩
চাটখিলে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

Manual6 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর চাটখিল পৌর এলাকার সুন্দরপুর ফটিক্কা বাড়ির বাগান থেকে ঐ এলাকার পলোয়ান বাড়ির শাহাজান বাবুর্চির ছেলে রনি’র (৩০) গলা কাটা লাশ শনিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। হত্যার শিকার রনি পেশায় সিএনজি চালক ছিলেন।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা ফটিক্কা বাড়ির বাগানে জবাই করা লাশ দেখে চাটখিল থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হত্যার শিকার রনির বোন সানজিদা ইসলাম শান্তা সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুরে তাদের একই বাড়ির মাদক ব্যবসায়ী মোঃ খোকন মুঠো ফোনে রনিকে হত্যার হুমকি দেয়। এর কিছুক্ষণ পর খোকনের বন্ধু ইসমাইল রনিকে সিএনজিতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সকালে রনির লাশ পাশের বাড়ির বাগানে পাওয়া যায়।

মাদক ব্যবসায়ী খোকন হত্যার হুমকি কেন দিয়েছে জানতে চাইলে শান্তা জানান, খোকনের বাচ্চার সাথে রনির বাচ্চাকে নিয়ে ঝড়গা হয়। পরে খোকনের স্ত্রী খোকনকে ফোনে বিষয়টি জানালে খোকন রনিকে ফোন দিয়ে হুমকি-ধামকি দিলে রনি খোকনকে বলে তার স্ত্রী পর পুরুষের সাথে অনৈতিক কাজ করে এসব কাজের ভিডিও রনি ভাইরাল করে দিবে। তখন খোকন রনিকে হুমকি দিয়ে বলে আমি তোর রক্ত দিয়ে গোসল করবো, তোর রক্ত কুত্তা (কুকুর) কে খাওয়াবো। রনির বোন সানজিদা আক্তার শান্তা আরো বলেন, ঘটনার পর থেকে মাদক ব্যবসায়ী খোকন ও তার সহযোগী ইসমাইল হোসেন পলাতক রয়েছে।

Manual3 Ad Code

চাটখিল থানার ডিউটি অফিসার আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এবং এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

Manual4 Ad Code