৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

চাটখিলে স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৩
চাটখিলে স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

Manual1 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর চাটখিলে স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা (১৭ সেপ্টেম্বর) রোববার সকালে উদ্বোধন করেছেন নোয়াখালী -১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। জেলা পরিষদ কর্তৃক নির্মিত চাটখিল অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত মেলায় উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করেন। আগামী মঙ্গলবার পর্যন্ত উন্নয়ন মেলায় ইউনিয়ন পরিষদের সকল সেবা নাগরিকদের প্রদান করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে আয়োজিত মেলার উদ্বোধনী সভায় চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য,উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন চাটখিল মহিলা ড্রিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ।