১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে কৃষিমন্ত্রীর আগমন উপলক্ষে নাগরপুর দেলদুয়ারের দলীয় নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভা করলেন এমপি টিটু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৩
নাগরপুরে কৃষিমন্ত্রীর আগমন উপলক্ষে নাগরপুর দেলদুয়ারের দলীয় নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভা করলেন এমপি টিটু

Manual6 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের নাগরপুরে আগামী ১৭ সেপ্টেম্বর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ডঃ মো: আব্দুর রাজ্জাকের নাগরপুরে আগমন উপলক্ষে নাগরপুর দেলদুয়ার উপজেলার ২০ ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভা করলেন এমপি টিটু।

Manual7 Ad Code

বুধবার বিকেলে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ এ প্রস্তুতিমূকল সভার আয়োজন করে। নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাংগাইল-৬ আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাংগাইল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান স্মৃতি।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন,দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক,নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, মোঃ আব্দুল আলিম দুলাল,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল হাসান জাহিদ, শাহীদুল ইসলাম অপু, শেখ শামসুল,তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জাকির তালুকদার,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা,উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি জাহানারা বেগম,টাংগাইল জেলা ছাত্রলীগ সভাপতি সোহানুর রহমান সোহান,সম্পাদক ইলিয়াস হাসান, নাগরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক মোঃ ফারুক হোসেন,শ্রমিক লীগ সভাপতি আব্দুস সালাম,সম্পাদক শাহ আলম মিয়া, ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজিব মিয়া সহ নাগরপুর দেলদুয়ার উপজেলার ২০ টি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।