১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

নাগরপুরের গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন

প্রকাশিত আগস্ট ১৬, ২০২৩
নাগরপুরের গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে টাঙ্গাইল নাগরপুরের গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। ১৫ ই আগষ্ট মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। গয়হাটায় র‌্যালী শেষে গয়হাটা ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ৮ ঘটিকায়, র‌্যালীতে যোগ দেন টাংগাইল -৬ নাগরপুর দেলদুয়ার আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। গয়হাটা ইউনিয়নের ৯ টি ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ গয়হাটা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য এবং গয়হাটা উদয়তারা বহুমুখী বিদ্যালয়, গয়হাটা শহিদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, বেগম খোদেজা দাখিল মাদরাসার সকল শিক্ষক শিক্ষার্থীগণ যোগ দেন। আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১৩৫,টাংগাইল -৬ নাগরপুর দেলদুয়ার আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শেখ সামছুল হক, নাগরপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রয়েল প্রমুখ।

Manual6 Ad Code