২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

কমলগঞ্জ বার্তা পত্রিকার নয় নং ইসলামপুর ইউনিয়ন পাঠক ফোরাম গঠন

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৯

Manual6 Ad Code

 

মোঃ মালিক মিয়া কমলগঞ্জ প্রতিনিধি:

Manual2 Ad Code

মৌলভীবাজারের জনপ্রিয় অনলাইন দৈনিক কমলগঞ্জ বার্তা ডট কম পত্রিকার উপজেলার ৯ নং ইসলামপুর ইউনিয়নের পাঠক ফোরাম গঠন করা হয়েছে।অাজ ২৩ আগস্ট রোজ শুক্রবার, বিকাল ৪ ঘটিকায়
এ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে ৯ নং ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের হল রুমে মো. নাজমুল হুসেন এর সঞ্চালনায় ও মো. তারেকুল হোসেন টিপু’র সভাপতিত্বে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা ও মতবিনিময় শেষে সর্বসম্মতিক্রমে মো. তারেকুল হোসেন টিপু-কে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়।তারা হলেন।সভাপতি মো. তারেকুল হোসেন টিপু, সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম সুমন ও ক্বারী মো. আব্দুস সালাম। সাধারন-সম্পাদক মো.নাজমুল হোসেন, সহ-সম্পাদক মো.নাঈম উদ্দীন মহিলা সম্পাদিকা মোছা. জান্নাতুল ফেরদৌসি ও মোছা. আমিনা ইসলাম মৌ, দপ্তর সম্পাদক মো. রায়হান আহমদ সদস্য মো. সিদ্দেকুর রহমান , মোঃ হাবিবুর রহমান,মো.ইমদাদুর রহমান ও মো. মোস্তাকীন আহমদ।

Manual5 Ad Code

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ বার্তা ডট.কমের উপজেলা প্রতিনিধি ও পৌর সভাপতি মো. মালিক মিয়া, এস.এম.আবু আক্কাস, মো. মুহিবুর রহমান বাবু, বার্তা সম্পাদক মো. আমিনুল ইসলাম হিমেল,এডমিন।মো. আরিয়ান সাগর, মো. রফিউল আলম প্রমুখ।

Manual2 Ad Code