২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাগরপুরে সেতু উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি টিটু

প্রকাশিত আগস্ট ১৪, ২০২৩
নাগরপুরে সেতু উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি টিটু

Manual2 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে সেতু উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি টিটু।

সোমবার (১৪ আগষ্ট) সকালে উপজেলার কলিয়া ঘিওরকোল রাস্তায় রঞ্জু মিলিটারীর বাড়ী পাশে খালে উপর গ্রামীণ অবকাঠামো ১৫ মিটার দৈর্ঘ সেতু উদ্বোধন ও উপজেলা চত্বরে বিভিন্ন ক্রীড়া সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

Manual3 Ad Code

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

Manual8 Ad Code

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, মোঃ শফিকুর রহমান শাকিল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃজাকির হোসেন তালুকদার, নাগরপুর থানার ওসি (তদন্ত) মোঃ জাহিদ হাসান, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা আবু বকরসহ বিভিন্ন শ্রেনীর ব্যাক্তিবর্গ এসময়ে উপস্থিত ছিলেন।

ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু নাগরপুর মহিলা কলেজে এইচ এসসি শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

Manual5 Ad Code