২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

কমলগঞ্জে উপজেলা যুবলীগের বিশাল শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০১৯
কমলগঞ্জে উপজেলা যুবলীগের বিশাল শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Manual6 Ad Code

 

মো: মালিক মিয়া কমলগঞ্জ প্রতিনিধি:

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা যুবলীগের আয়োজনে বিশাল শোক র‌্যালী বের হয়। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে কালো পতাকায় সজ্জিত জেলা যুবলীগের নেতৃবৃন্দের নেতৃত্বে শোক র‌্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় র‌্যালী শেষে জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কমলগঞ্জ পৌর মেয়র সাংবাদিক মো. জুয়েল আহমদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা সভাপতি নাহিদ আহমদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলার সহসভাপতি মো. আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সদস্য মো. মোসাহিদ আলী, মুজিবুর রহমান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক
শায়েক আহমদ।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ উপজেলা সভাপতি রাহাত ইমতিয়াজ, সাধারণ সম্পাদক সাকের আহমদ সজিব, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য সানোয়ার হোসেন, আবুল বশর জিল্লুল, নিয়াজ মুর্শেদ রাজু, জহির আলম নানু, আনোয়ার হোসেন, আনোয়ার পারভেজ আলাল, বদরুল ইসলাম, মঈনুল খান প্রমুখ।
সভার শুরুতে ১৫ই আগষ্টে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সবশেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়

Manual6 Ad Code