১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা নেতৃবৃন্দ দীপংকর তালুকদার এমপি ‘র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন

প্রকাশিত জুলাই ৩, ২০২৩
জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা নেতৃবৃন্দ দীপংকর তালুকদার এমপি ‘র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন

Manual7 Ad Code

জগদীশ দেবনাথ পূজন রাজস্থলীঃ

Manual4 Ad Code

রাঙ্গামাটি আসনের সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির”র সাথে জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলার নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা বিনিময় করেন।২ রা জুলাই ২০২৩ রবিবার জাগো হিন্দু পরিষদ”র নেতৃবৃন্দদের সাথে নিজ বাসভবনে সাক্ষাৎ করেন।এই সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জাগো হিন্দু পরিষদের”র সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু,নির্মল কান্তি মজুমদার,মিন্টু কুমার দে,ডাঃ স্নেহ শীষ চক্রবর্তী,জুয়েল ধর,সাধারণ সম্পাদক হিমাদ্রী দে হিমু,রাজু ঘোষ,অর্থ সম্পাদক কার্তিক বৈদ্য,বিপ্লব সহ রাঙ্গামাটি জেলার নব গঠিত রাঙ্গামাটি জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সাক্ষাৎ এর সময় দীপংকর তালুকদার এমপি বলেন মাননীয় প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক চেতনার লক্ষ্যে কাজ করে চলছেন বাংলাদেশর প্রতিটি অঞ্চলে,তারেই ধারাবাহিকতায় প্রতিটি ধর্মের নিজ নিজ সংগঠন গুলোকে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার লক্ষে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ উন্নয়ন কাজে এগিয়ে আসতে।

Manual1 Ad Code