৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুন্দরগঞ্জে সামাজিক সংগঠন “আলোকিত সুন্দরগঞ্জ”র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

প্রকাশিত জুলাই ২, ২০২৩
সুন্দরগঞ্জে সামাজিক সংগঠন “আলোকিত সুন্দরগঞ্জ”র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

Manual3 Ad Code

মোঃ ফিরোজ কবির,সুন্দরগঞ্জ গাইবান্ধা: “সকলের তরে সকলে আমরা” সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন আলোকিত সুন্দরগঞ্জ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার(২জুলাই) সুন্দরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় সারাদিন ব‍্যাপী সংগঠনটির সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশে আলোচনা সভা, র‍্যাফেল ড্র, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়।

Manual5 Ad Code

সংগঠনটির সভাপতি ওসমান গনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস ছালাম মিঞার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা মুন্সি আমিনুল ইসলাম সাজু, চিফ অব প্রেসিডিয়াম বিষ্ণুপদ বর্মণ আশিক, রাশেদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ডাঃ আতাউর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়ন্ত সাহা যতন সহ আলোকিত সুন্দরগঞ্জ সংগঠনের কার্যকরী কমিটি ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

শেষে ঈদ পুনর্মিলনীকে আরো আনন্দদায়ক করার জন‍্য সংগীত পরিবেশন করে আলোকিত সুন্দরগঞ্জ ও
সারগাম সংগীত একাডেমির শিল্পীবৃন্দ। আরো অনেকে উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code