৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

চাটখিল উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল হুদা সাকিল

admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৩
চাটখিল উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল হুদা সাকিল

Manual2 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: চাটখিল উপজেলা বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল।

Manual3 Ad Code

আজ (১৮ এপ্রিল) মঙ্গলবার দুপুরে এক বানীতে তিনি বলেন, চাটখিল উপজেলা বাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানদের পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে জানাই “আন্তরিক শুভেচ্ছা” ও “ঈদ মোবারক।”

এসময় তিনি চাটখিল উপজেলা বাসী সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ,শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি আরও বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদ-উল- ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, দ্রাতৃত্ব দয়া সহানুভূতি, মানবতাও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলা বাসীসহ দেশের সকল মুসলমানদের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা “ঈদ মোবারক”।

Manual6 Ad Code