২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

টাংগাইলের নাগরপুর ও দেলদুয়ারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি টিটু

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৩
টাংগাইলের নাগরপুর ও দেলদুয়ারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি টিটু

Manual2 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের নাগরপুর ও দেলদুয়ারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেলেন আ’লীগের ৮০০০ নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। শনিবার দুই উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও নেতাকর্মীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেছেন টাংগাইল-৬ ( নাগরপুর- দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় উপস্থিত ছিলেন,আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ মুজিবুল ইসলাম পান্না,নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, নাগরপুর উপজেলা আ’লীগের সহ সভাপতি মোঃ আনিসুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আলিম দুলাল,আব্দুস সবুর,ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ শহিদুল ইসলাম,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাকির তালুকদার,ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন,উপজেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুস সালাম, ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজিব মিয়া,দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক,সহ সভাপতি এস প্রতাপ মুকুল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা,উপজেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।