৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

নির্বাচনের আগেই আইনি জালে অভিনেতা সোহম।

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬
নির্বাচনের আগেই আইনি জালে অভিনেতা সোহম।

Manual7 Ad Code

নির্বাচনের আগেই আইনি জালে অভিনেতা সোহম।

শেখ স্বপ্না শিমুঃ ভারতের আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী। তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন অভিনেতা-রাজনীতিবিদ শাহিদ ইমাম। পাওনা টাকা ফেরত পেতে হুমকির মুখেও পড়তে হয়েছে বলে জানান তিনি।অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী।

Manual8 Ad Code

অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে শাহিদ ইমামের কাছ থেকে ৬৮ লাখ রুপি ধার নেন সোহম। অভিযোগকারীর দাবি, মোট টাকার মধ্যে ২৫ লাখ রুপি ফেরত দেয়া হলেও বাকি অর্থ দীর্ঘদিন ধরে পরিশোধ করেননি অভিনেতা। দুই বছর অপেক্ষার পর অবশেষে আইনের দ্বারস্থ হতে বাধ্য হন তিনি।

Manual1 Ad Code

অন্যদিকে ঋণ নেয়ার বিষয়টি স্বীকার করেছেন সোহম। তার ভাষ্যমতে, একটি চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনে সেই অর্থ নেয়া হয়েছিল। তবে আর্থিক জটিলতা এবং চলচ্চিত্র মুক্তিতে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে পুরো টাকা পরিশোধ সম্ভব হয়নি। বকেয়া অর্থ শোধের আশ্বাস দিয়েছেন বলেও দাবি তার।

এছাড়া হুমকির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে সোহম জানান, নির্বাচনের আগে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই বিষয়টি সামনে আনা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, ফলে বিষয়টি বর্তমানে আদালতের বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

Manual1 Ad Code