১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জে বাসচাপায় মাদ্রাসা শিক্ষকসহ নিহত ৩

প্রকাশিত মার্চ ৭, ২০২৩
গোপালগঞ্জে বাসচাপায় মাদ্রাসা শিক্ষকসহ নিহত ৩

Manual7 Ad Code

অভিযোগ,গোপালগঞ্জ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মাদ্রাসা শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হলেন-ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের সামসুল হকের ছেলে মোটরসাইকেল চালক মাদ্রাসা শিক্ষক এম এ হাসিব (৫০), কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাইসাইকেল আরোহী মো. রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম (২০) ও লোকমান শেখের ছেলে নবীর শেখ (২২)। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মানবেন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও বাইসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক এম এ হাসিব ঘটনাস্থলে নিহত হন এবং বাইসাইকেল আরোহী নবীর শেখ ও আব্দুর রহিম মারাত্মক আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল আরোহী ওই দুজনকে মৃত ঘোষণা করেন। এ সময় মহাসড়কের ওই স্থানে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কাশিয়ানী হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হাফিজ জানিয়েছেন, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

Manual3 Ad Code