২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চাটখিলে মহিলা আওয়ামিলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৩
চাটখিলে মহিলা আওয়ামিলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ মহিলা আওয়ামিলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী (২৭ ফেব্রুয়ারী) সোমবার বিকালে চাটখিল উপজেলা মহিলা আওয়ামিলীগ উপজেলা পরিষদ প্রাঙ্গনে কেক কেটে কর্মসূচি উদ্বোধন করে। পরে উপজেলা মহিলা আওয়ামিলীগ সভানেত্রী শামীমা আক্তার মেরীর নেতৃত্বে এক র‌্যালি চাটখিল পৌর শহরে প্রদক্ষিন করে।

Manual3 Ad Code

র‌্যালি শেষে শামীমা আক্তার মেরীর সভাপতিত্বে চাটখিল সেন্টার পয়েন্টের সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিয়নের মহিলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মহিলা আওয়ামিলীগ কে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দেন।