১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

সাদুল্যাপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালিত

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০১৯
সাদুল্যাপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালিত

Manual2 Ad Code

জাহিদুল ইসলামঃ গাইবান্ধা প্রতিনিধি,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বৃহস্পতিবার গাইবান্ধার সাদুল্যাপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করা হয়।

Manual7 Ad Code

উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচিরগুলির মধ্যে ছিল কোরখানি ও দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক র‌্যালী, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, সকল মসজিদে মিলাদ মাহফিল-মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা ও বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোক চিত্র প্রদর্শনী।

Manual4 Ad Code

শোক র‌্যালী শেষে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নবী নেওয়াজের সভাপতিত্বে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, উপজেলা আ’লীগের সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফতাবুজামান ইমরান, সাদুল্যাপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল আলম, ওসি আরশেদুল হক, বীর মুক্তিযোদ্ধা মেছের আলী, প্রভাষক এবিএম হান্নান পিন্টু প্রমূখ।

অপরদিকে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগ পৃথক কর্মসূচীর মধ্যে দিয়ে শোক দিবসটি পালন করে।

Manual3 Ad Code