২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চাটখিলে মহেন্দ্র খালের বেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীর আবেদন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৩
চাটখিলে মহেন্দ্র খালের বেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীর আবেদন

Manual7 Ad Code

চাটখিলে মহেন্দ্র খালের বেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীর আবেদন

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার বারইপাড়া-হোসেনপুর এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন মহেন্দ্র খালের বেড়িবাঁধ রক্ষায় ব্যবস্থা গ্রহনের। বৃতস্পতিবার (০৯ ফেব্রুয়ারী) বিকেলে স্থানীয় এলাকাবাসীর পক্ষে কামাল হোসেন, নাছরিন বেগম, শাহ আলম সহ কয়েকজন এই আবেদন করেন।
লিখিত আবেদনে জানা যায়, বারইপাড়া মৌজার (হোসেনপুর) গ্রামের পূর্ব পার্শ্বের ফসলী নাল জমির মাঠের তিন দিকেই মহেন্দ্র খাল। খালটি গত বছর খননকালীন তিন পাশে মজবুত বেড়িবাঁধ তৈরি করা হয়। অপর পাশে নৌকার দাড় থাকলেও সেখানে বেড়িবাঁধ দেওয়া হয়নি। নৌকা দাড়ের ৫০০মিটার বেড়িবাঁধ দেওয়া হলে কৃষকরা বছরে তিন ফসল উৎপাদন করতে পারবে এবং বেকারত্ব দূরীকরণে সহায়ক ভূমিকা রাখবে। কিন্তু কয়েকজন নিজেদের ব্যক্তি স্বার্থে বেড়িবাঁধটি নষ্ট করে মাটি বিক্রি করার ও অন্যত্র মাটি সরিয়ে নেওয়ার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। ইতোমধ্যে কোন কোন স্থানের বেড়িবাঁধটি আশিংক নষ্টও করে ফেলছে। অথচ এই বেড়িবাঁধটিতে স্থানীয় এলাকাবাসী কৃষি উৎপাদনের অংশ হিসেবে শাক-সবজি, তরি-তরকারি চাষ করে আসছে। তাই এলাকাবাসী বেড়িবাঁধটি অক্ষত ও অপরিবর্তিত রাখতে এবং অপর পাশে নৌকা দাড়ের ৫০০মিটার খাল খনন করে বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Manual6 Ad Code

এব্যাপারে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সঙ্গে শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে যোগাযোগ করলে তিনি এলাকাবাসীর আবেদন প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Manual4 Ad Code