১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ধামইরহাটে চিরি পাড়ের যুব সমাজ ও সুধী সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৩
ধামইরহাটে চিরি পাড়ের যুব সমাজ ও সুধী সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Manual5 Ad Code

 

স্টাফ রিপোটার: নওগাঁর ধামইরহাটে চিরি পাড়ের যুব সমাজ ও উপজেলা সুধী সমাজের সহযোগিতায় দুই দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজ মাঠে সামাজিক সংগঠন চিরি পাড়ের যুব সমাজের উদ্যোগে ও ধামইরহাট উপজেলা সুধী সমাজের সহযোগিতায় ১ম রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠানে চিরিপাড়ের যুব সমাজের সভাপতি মো. আবাবিল সঞ্চালনায় ও মাবুদ হোসেনের সহযোগিতায় এতে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে খেলনা, আড়ানগর, লক্ষনপাড়া ও পলাশবাড়ী সরকার পক্ষে ও ইসবপুর, হরিতকীডাঙ্গা, চন্ডিপুর ও ভাতকুন্ডু কেএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিরোধী দলের পক্ষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

‘যুক্তিই হোক মুক্তির পথ’ প্রতিপাদ্য কে সামনে রেখে সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়। মাধ্যমিক আন্তঃস্কুল ও মাদ্রাসা বিতর্ক উৎসব ২০২২-২৩ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মকসুদুর রহমান বিদুৎ, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, সুপার স্টার গ্রুপের এজিএম হোসেন শাহনেওয়াজ, প্যানেল মেয়র মেহেদি হাসান, চিঠিপাড়ের যুবসমাজ ও সুধী সমাজের সকল স্বেচ্ছাসেবী প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code