১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৩
যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

Manual8 Ad Code

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার মহানগর ; রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
রোববার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ছুরিকাঘাতে মুমূর্ষু অবস্থায় পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশাচালক মো. রুবেল হোসেন জানান, ভোর সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকার রাস্তায় তাকে পড়ে থাকতে দেখেন। তখন তিনি তাকে রিকশায় উঠাতে গিয়ে দেখেন, তার শরীর দিয়ে রক্ত ঝরছে। পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যান। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বলেন, রাস্তায় পড়ে থাকা অবস্থায় দুই অটোরিকশাচালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহতের তার নাম-পরিচয় জানা যায়নি। তার বুক, পেট ও হাতে মোট ৩টি ছুরিকাঘাত রয়েছে। তার সঙ্গে থাকা একটি বাসের টিকিট থেকে ধারণা করা হচ্ছে, তিনি গাইবান্ধা থেকে হয়তো ঢাকায় এসেছিলেন। এরপর সায়েদাবাদ নেমে তার গন্তব্যে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Manual1 Ad Code