১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

টাংগাইলের নাগরপুরে মতবিনিময় সভা করলেন টাংগাইল জেলা প্রশাসক জসিম উদ্দিন হালদার

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৩
টাংগাইলের নাগরপুরে মতবিনিময় সভা করলেন টাংগাইল জেলা প্রশাসক জসিম উদ্দিন হালদার

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ: টাঙ্গাইলের নাগরপুরে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হালদারের সঙ্গে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার( ১১ জানুয়ারী) উপজেলা প্রশাসন,নাগরপুর এর আয়োজনে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা কর্মচারি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সুশীল সমাজ, সংবাদকর্মী, শিক্ষক, ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার,
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার (ভুমি)মো. ইকবাল হোসেন,নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম অপু, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামছুল হক প্রমুখ।

এসময়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

পরিচিতি ও মতবিনিময় সভা শেষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা সহ আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের আবাসন ভবন (আনসার সেড) নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন সহ ২০২২-২০২৩ চক্রে উপকারভোগীদের মাঝে ভিডাব্লিউবি কার্ড বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code