২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম চামড়া ময়লা হিসেবে ডাম্প করছে সিটি কর্পোরেশন

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০১৯
চট্টগ্রাম চামড়া ময়লা হিসেবে ডাম্প করছে সিটি কর্পোরেশন

Manual4 Ad Code

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

Manual3 Ad Code

এবারের ঈদুল আজহায় কোরবানি করা পশুর হাজার হাজার পিস চামড়া ময়লা হিসেবে ডাম্প করছে সিটি করপোরেশন।
দেশের ইতিহাসে এভাবে চামড়া ময়লা হিসেবে ফেলে দেয়ার কোনো নজির নেই।
তাছাড়া চামড়ার অস্বাভাবিক দরপতনে দিশেহারা হয়ে পড়েছে ব্যবসায়ীরা।
চট্টগ্রামে এবার প্রায় ছয় লাখ পশু কোরবানি হয়েছে কিন্তু কোরবানির পশুর চামড়ার কোনো ক্রেতা ছিল না। দুই থেকে তিনশ টাকা দরে বিক্রি হয়েছে চামড়া। অনেকেই চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলে।
কোরবানির দিন চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত চামড়া বহদ্দারহাট, মুরাদপুর, বিবিরহাট, আতুরার ডিপো এলাকায় জড়ো করা হয়। সেখান থেকে আড়তদারেরা কাঁচা চামড়া কিনে নিয়ে যায় কিন্তু এবার হাজার হাজার পিস চামড়া নিয়ে বহু মৌসুমী ব্যবসায়ী অপেক্ষা করলেও কোনো ক্রেতা আসেনি।
রাতে চামড়াগুলো সড়কের উপর ফেলে দিয়ে ব্যবসায়ীরা চলে যান। রাতের বৃষ্টিতে ভিজেছে চামড়া। দিনে রোদে শুকিয়েছে। দিনভরও কেউ আসেনি চামড়া কিনতে।
অবশেষে সন্ধ্যার দিকে সিটি কর্পোরেশন হাজার হাজার পিস চামড়া ময়লা হিসেবে ডাম্প করতে শুরু করে।
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী কোরবানির পশুর চামড়া ময়লা হিসেবে ডাম্প করার কথা স্বীকার করেছেন।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৫টায় চট্টগ্রামের আতুরার ডিপু এলাকায় কোরবানির চামড়া ব্যবসায়ীরা রাস্তায় লক্ষ লক্ষ চামড়া ফেলে যাওয়ায় পঁচা চামড়াগুলো সিটি করপোরেশনের গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে পরিচ্ছন্ন কর্মীরা।

Manual7 Ad Code