১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

চাটখিলে চোরের আতঙ্কে এলাকাবাসী অতিষ্ঠ

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৩
চাটখিলে চোরের আতঙ্কে এলাকাবাসী অতিষ্ঠ

Manual5 Ad Code

 

মোজাম্মেল হক লিটন, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়ন ৬নং ওয়ার্ডে শুক্রবার দিবাগত রাতে রেজ্জাকপুর কেজি স্কুলের সামনে সাহাদাত এর ডিপাটমেন্টাল ষ্টোরের তালাকেটে চুরি হয়েছে।

Manual4 Ad Code

শনিবার সকালে স্থানীয় লোকজন ফজরের নামাজের পর হাঁটতে এসে দোকান খোলা দেখতে পায়। পরে লোকজন দোকানের মালিককে খবর দিলে সে এসে দেখে দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে টাকা পয়সা, বিকাশের মালামাল, এমবি কার্ড, সিগারেট সহ অনেক মালামাল নিয়ে যায়।

Manual5 Ad Code

উল্লেখ্য যে, গত কয়েক বছর পূর্বে দোকান পুড়ে গিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত দুই বছর পূর্বে অনুরূপ ভাবে তালা কেটে মালামাল ও নগদ অর্থ নিয়ে যায়। এভাবে একটি মানুষ কে পথে বসার ষড়যন্ত্র করছে চোর নামক চক্রটি।

এর আগে (২০১৯ সালের ৭ ডিসেম্বর) চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ফাওড়া গ্রামের (লিটন ফার্মেসী) নামক ঔষধ দোকানের তালাকেটে চুরি করে দোকান এর ঔষধ মাল পত্র টাকা পয়সা সহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। পরে (লিটন ফার্মেসী)র মালিক চাটখিল থানায় সাধারণ ডায়েরি করেন, কিন্তু আজ পর্যন্ত চোরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়নি। বিগত দিন গুলোতে চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নে ও ৫নং মোহাম্মদপুর ইউনিয়নে ফাওড়া, হরিপুর, বানসা গ্রামের মধ্যে অনেক চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। তাই এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

Manual7 Ad Code

এই প্রকৃত চক্রটিকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করার জন্য। কঠিন শাস্তির মাধ্যমে, জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে বলে এলাকাবাসী আসা ব্যক্ত করেন।

Manual8 Ad Code