৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

টাংগাইলের নাগরপুরে রাস্তার ভিত্তি প্রস্তুর ও নির্মান বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন এমপি টিটু

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৩
টাংগাইলের নাগরপুরে রাস্তার ভিত্তি প্রস্তুর ও নির্মান বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন এমপি টিটু

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম সবুজঃ টাংগাইলের নাগরপুরে রাস্তার ভিত্তি প্রস্তুর ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন টাংগাইল -৬ (নাগরপুর দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

Manual5 Ad Code

নাগরপুরের প্রায় ১০ টি গ্রামের যাতায়াতের এক মাত্র রাস্তা ২ কিঃমিঃ পায়ে হেঁটে চলাচল করতো নাগরপুর উপজেলা ও সদর বাজারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করত। রাস্তাটির কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন হওয়ার মহা খুশি ১০ টি গ্রামের জনসাধারণ।

Manual8 Ad Code

সোমবার ০২/০১/২০২৩ ইং সকালে নাগরপুর কৃষি ব্যাংক – পানান বাজার ভায়া মাদ্রাসা সড়ক বেকড়া সাত গাছা সড়ক ও গয়হাটা ইউনিয়নের বনগ্রাম ১৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, টেংরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদে বেহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বাগকাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।

Manual7 Ad Code

এ-সময় উপস্থিত ছিলেন, এমপির সহধর্মিনী আরিয়া ইসলাম, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফরহাদ হোসেন।

রাস্তা উদ্বোধনের সময় এমপি টিটু বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গ্রামকে শহর করার এই প্রত্যাশায় কাজ করে চলছে নৌকার সাথে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের সাথে থাকুন উন্নয়ন আসবেই।