২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

পত্নীতলায় ট্রাকচাপায় পুলিশের এএসআই নিহত

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৩
পত্নীতলায় ট্রাকচাপায় পুলিশের এএসআই নিহত

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার: নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় রুহুল আমিন (৩৩) নামে পুলিশের এক উপপুলিশ পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

Manual8 Ad Code

শনিবার রাত সারে ১০ টায় নজিপুর-সাপাহার সড়কের কুন্সিপুকুর এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন জয়পুরহাট সদর উপজেলার আটঠোকা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি পত্নীতলা থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও থানাসূত্রে জানা যায়, শনিবার রাত সারে ১০ টায় রুহুল আমিন মধুইল বাজার থেকে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন। নজিপুর- সাপাহার সড়কের চকআবদাল কুন্সিপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটনসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Manual8 Ad Code

রথীন্দ্রনাথ স্টাফ রিপোর্টার
পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি:

Manual4 Ad Code