২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সাদুল্লাপুরের জোহরা সংঘের ঈদ সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০১৯
সাদুল্লাপুরের জোহরা সংঘের ঈদ সামগ্রী বিতরণ

Manual3 Ad Code

জাহিদুল ইসলামঃ গাইবান্ধা প্রতিনিধি,
গাইবান্ধার সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের দুঃস্থ পরিবারের মানুষরা পেলেন ঈদ সামগ্রী। রোববার (১১ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন “জোহরা সেবা সংঘ” এর উদ্যোগে ঈদ সমাগ্রী বিতরণ করা হয়।
চিকনী গ্রামস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয় চত্বরে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সমাজসেবক নজমল হক আকন্দ, আবদুল গণি আকন্দ, মুছা আকন্দ, আবদুস ছালাম, জোহরা সংঘের নেতৃত্বদানকারী উজ্জ্বল আকন্দ, রানা আকন্দ, জুয়েল আকন্দ, রবিউল আকন্দ, সাগর আহমেদ পিন্টু, আতিকুর রহমান আতিক, গোলাম মোস্তফা, মামুন মন্ডলসহ অনেকে।
এসময় চিকনী গ্রামের অসহায় ছিন্নমূল পরিবারের ৫০ জন নারীকে ঈদ সামগ্রী বিতরণ করেন। এসবের মধ্যে চাল, তেল, সেমাই, চিনি, দুধ, সাবান ইত্যাদি।