২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জলঢাকায় জলতরঙ্গ সাহিত্য পরিষদের ‘বিজয় দিবস স্মারনিকা’ মোড়ক উন্মোচন 

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২২
জলঢাকায় জলতরঙ্গ সাহিত্য পরিষদের ‘বিজয় দিবস স্মারনিকা’ মোড়ক উন্মোচন 

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

মোঃতারাজুল ইসলাম নীলফামারীর জেলা প্রতিনিধি: নীলফামারী জলঢাকায় সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা জলতরঙ্গ সাহিত্য পরিষদের প্রথম প্রকাশনা ‘বিজয় দিবস স্মারনিকা-২০২২ইং আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে।জলতরঙ্গ সাহিত্য পরিষদের আয়োজনে মঙ্গলবার বিকেলে অস্থায়ী কার্যালয় আমাদের হাসপাতাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় জলতরঙ্গ সাহিত্য পরিষদ জলঢাকা উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক আসাদুজ্জামান স্টালিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা এক্সিকিউটিভ অফিসার এবং নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু,জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা শাখার প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গফ্ফার, থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির,রাবেয়া চৌধুরী ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিবেকান্দ মহন্ত প্রমুখ।

Manual4 Ad Code

উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখকসহ সাহিত্যমনা ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  এবং সঞ্চালনা করেন জলতরঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক তহিবুর রহমান সেলিন।