২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সৈয়দপুরে ড. আসাদুর রহমান স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্ট উদ্বোধন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২২
সৈয়দপুরে ড. আসাদুর রহমান স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্ট উদ্বোধন

Manual7 Ad Code

 

মোঃতারাজুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ড. আসাদুর রহমান স্মরণে ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ২ টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এমপি ও জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল।

Manual3 Ad Code

জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা সদস্য সচিব জিএম কবির মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সদস্য সচিব শাহিন আকতার, উপজেলা যুবলীগ আহ্বায়ক দিলনেওয়াজ খান। বক্তব্য রাখেন আয়োজক শাহরিয়ার বর্ষণ।

Manual1 Ad Code

আলোচনায় প্রধান অতিথি বলেন, আমার বাবা ড. আসাদুর রহমান ও মা মেরিনা রহমান এই এলাকার এমপি ছিলেন। তাঁদের দোয়ায় এবং আপনাদের ভোট ও সহযোগীতায় আজ আমিও জনপ্রতিনিধি হিসেবে একই আসনে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমার সবসময়ই প্রচেষ্টা আছে এলাকার উন্নয়নে সার্বিক ভূমিকা রাখা।

তিনি বলেন, সৈয়দপুর শিক্ষা ও ক্রীড়ায় বেশ সমৃদ্ধ। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে পারলে এক্ষেত্রে আরও ব্যাপক উন্নতি হবে। তাই খেলাধুলার কোন বিকল্প নাই। বিভিন্ন খেলার ব্যবস্থা থাকলে নতুন প্রজন্ম অবশ্যই মাদক থেকে দূরে থাকবে এবং শিক্ষায় ও ক্রীড়ায় নিমগ্ন হয়ে সৈয়দপুরের সুনাম অর্জনে অবদান রাখবে। আমি এজন্য সর্বাত্মক সহযোগীতা প্রদানে বদ্ধ পরিকর।

Manual2 Ad Code

এসময় এমপি আদেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ক্রীড়া মন্ত্রীকে নিয়ে এসে সৈয়দপুরের ক্রিকেট ও ফুটবল একাডেমীসহ সকল ক্রীড়া সংগঠনের প্রয়োজনীয় আর্থিক ও লজিস্টিক সাপোর্ট পাইয়ে দেয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন। পরে অতিথিরা বেলুন ও কবুতর উড়িয়ে টূর্ণামেন্টের উদ্বোধন করেন।

Manual3 Ad Code