২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে দুই লঞ্চের সংঘর্ষে ধলেশ্বরী নদীতে নিখোঁজ ১

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০১৯
মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে দুই লঞ্চের সংঘর্ষে ধলেশ্বরী নদীতে নিখোঁজ ১

Manual7 Ad Code

আফিয়া আশ্রাব বাধন,মুন্সিগঞ্জ প্রতিনিধি:

Manual1 Ad Code

মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে দুই লঞ্চের সংঘর্ষে ধলেশ্বরী নদীতে পড়ে গেছে বোগদাদিয়া-৯ লঞ্চের এক শ্রমিক। রবিবার বেলা সাড়ে ১০ টারর এই ঘটনার পর ফায়ার সর্ভিস নিখোঁজ এই শ্রমিকের সন্ধানে উদ্ধার তৎপরদা চালাচ্ছে। তবে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরীরা এখনও এই শ্রমিকের সন্ধান পায়নি।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাফিউল ইসলাম জানান, চাঁদপুরগামী বোগদাদিয়া-৯ লঞ্চ ও দক্ষিণাঞ্চলগামী আবে-জমজম লঞ্জের সাথে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ভিড়ার সময় সংঘর্ষ হয়। এই সময় বোগদাদিয়া-৯ লঞ্চের এক শ্রমিক লঞ্চ থেকে নদীতে পড়ে যায়। তবে শ্রমিকের পরিচয় জানার আগেই লঞ্চটি ছেড়ে চলে যায়। দু’টি লঞ্চই গন্তব্যে রওনা হয়েছে। পুলিশ খোঁজ খবর করছে। তবে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস তাদের অভিযান অব্যাহত বলে জানান এই কর্মকর্তা।

Manual1 Ad Code