১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২২
চট্টগ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে রুমা আকতার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানার পুলিশ।­৬ নভেম্বর ২০২২ মঙ্গলবার সকাল ১০টার দিকে পশ্চিম গোমদণ্ডী ৭ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমা আকতার ওই গ্রামের প্রবাসী আবু তৈয়বের স্ত্রী।স্থানীয়রা জানান, তিন বছর আগে একই এলাকার আবদুল লতিফ সওদাগর বাড়ির নুরুল আলমের মেয়ে রুমা আকতারের সঙ্গে মোবারক আলী বাড়ির আবু তৈয়বের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে রায়হান নামে দুই বছর বয়সী এক সন্তান রয়েছে। বিয়ের পর আবু তৈয়ব ওমানে পাড়ি জমান। ঘরে শ্বশুর ও স্কুল পড়ুয়া দুই ননদের সঙ্গে থাকতেন রুমা।

Manual7 Ad Code

রুমার ভাই ফারুক জানান, বিয়ের পর থেকে আবু তৈয়ব বিদেশে অবস্থান করছেন। মোবাইল ফোনেও রুমার সঙ্গে কথা বলতেন না। এমন কী ছেলের জন্মের পরও দেশে আসেননি।

Manual8 Ad Code

জানা গেছে, গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে রুমার কক্ষে ননদ ও ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় স্বামীর সঙ্গে কথা বলবেন বলে ডাইনিং রুমে চলে যান রুমা। ভোরে রুমার ছেলে মাকে খুঁজতে থাকে। এসময় ডাইনিং রুমে রুমার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।বোয়ালখালী থানার ওসি আবদুর রাজ্জাক জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকাকে বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হচ্ছে। মৃতব্যাক্তিনির শরীরের আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।