৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

লালমনিরহাটে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ আহত ১২ জন

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২২
লালমনিরহাটে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ আহত ১২ জন

Manual6 Ad Code

 

জাহিদ হাসান, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বিশ্বকাপ ফুটবল খেলার পতাকা নামানোর ঘটনাকে কেন্দ্র কর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটানা ঘটেছে এতে আহত হয়েছেন ১২ জন । রবিবার (৪ ডিসেম্বর) সকালে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম।

শনিবার (৩ ডিসেম্বর) রাতে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের সামুটারি এলাকায় দুই দলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

Manual6 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা নামানোর ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে ওই গ্রামে দুই গ্রুপের মধ্যে বিতর্ক চলে আসছিল। শনিবার সন্ধ্যায় ওই গ্রামের আর্জেন্টিনার সমর্থক আব্দুল্লাহ আল মামুন ব্রাজিলের সমর্থক কফি আনানের ওপর পতাকা নামিয়ে চুরির অভিযোগ তুলে একে অপরের দিকে।

Manual1 Ad Code

এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। একপর্যায়ে তাদের দুই পরিবারের লোকজন খবর পেয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দু’পক্ষের অন্তত ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে সদর উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন হাসপাতালে গিয়ে উভয় পক্ষের আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উভয় গ্রুপকে শান্ত থাকার অনুরোধ করেন।

Manual6 Ad Code

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ আলম বলেন, পতাকা নামানোর ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এ নিয়ে কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজীয় ব্যবস্থা নেয়া হবে।

Manual4 Ad Code