২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সেবা সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে বালিউরা বাজারে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০১৯
সেবা সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে বালিউরা বাজারে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন

Manual8 Ad Code

 

ছাতক প্রতিনিধিঃ
বৃহত্তর বালিউরা অঞ্চলের যুবকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম সেবা সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বালিউরা বাজারে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে প্রায় শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে এসব বিতরণ করা হয়।

Manual4 Ad Code

সংগঠনের সভাপতি মুহা.আল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারী নাজিম উদ্দীন
ও সহ সেক্রেটারি হাফেজ মাহফুজুর রহমান মাহদীর যৌথ পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাফেজ মাওলানা সাদিক সালীম, মুহা.আব্দুল জলীল শামীম, মাওলানা সাইফুর রহমান, মুহা.আব্দুল মতিন, আবুল ফাত্তাহ মোহাম্মদ সালমান, মুহা.আবুল কাশেম মুহিন, মুহা.রুহুল কুদ্দুস তিলক।

Manual2 Ad Code

আরোও উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সহ সভাপতি-সাইফুল ইসলাম, মামুনুর রশীদ মামুন,-সাংগঠনিক সম্পাদক, আফজাল হোসাইন, অর্থ সম্পাদক-মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক-মোঃআমিনুর রহমান-,শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক, এম,এইচ,আদর, ক্রীড়া সম্পাদক-বিল্লাল তালুকদার,প্রচার ও প্রকাশনা সম্পাদক-তাজ উদ্দিন আহমদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক- আব্দুস সোবহান। সদস্য মোঃজাকির হোসেন,মোঃদেলোয়ার হোসেন-মোঃসাজ্জাদুল ইসলাম-,মোঃকাওছার আহমদ-মোঃজুবেল আহমদ,মোঃজাহাঙ্গীর আলম কয়েছ,মোঃতাজউদ্দিন-,মোঃআবু সুফিয়ান,মোঃশফিকুল ইসলাম,আনোয়ার হোসেন (খোকন), মোঃতাজউদ্দিন-।

প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃআলকাছ আলী(খোকন) দুবাই প্রবাসী।
মোঃহাবিবুর রহমান, ওমান প্রবাসী।

Manual8 Ad Code

ঈদের খাদ্য সামগ্রী পেয়ে হত দরিদ্ররা এই সংগঠনের কল্যাণ কামনা করেন।
আয়োজন সম্পর্কে জানতে চাইলে আগতরা বলেন, আমাদের খুব ভালো লাগছে / লাগতাছে। আমরা দোয়া করি বাবারা (সংগঠনের সদস্যরা) বেঁচে থাকুক।

সংগঠনের সভাপতি আল-আমিন সহ দায়িত্বাশীরা বলেন, আসছে ঈদে সমাজের সবাই এক সাথে আনন্দ করতে চাই। তাই খুব স্বল্প পরিসরে হলেও সমাজের অসহায় ও দরিদ্র পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি আমরা সেবা সেচ্ছাসেবী পরিবার। ঈদের আনন্দ ছড়িয়ে যাক চারপাশে।

বিতরণ পূর্ব আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বলেন, শুদ্ধ সমাজ গঠনে সহযোগিতার মনোভাব প্রয়োজন। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে একে অপরের পাশে দাঁড়ানো জরুরী। সমৃদ্ধ পৃথিবী গড়তে এই সহানুভূতি বিশেষ প্রয়োজন। সেবা সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের এই প্রচেষ্টা কিছু মানুষের মুখে হাসি ফোটাবে এটাই আমাদের অর্জন। এই আয়োজনে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক পুরো পৃথিবীতে।
বক্তারা আরও বলেন, সংগঠনের স্বপ্নবাজ তরুণরা সাধ্যের সীমানা পেড়িয়ে সমাজের হত-দরিদ্র্য সুবিধা বঞ্চিতদের জন্য কিছু করতে চায়। তাই আমাদের সবার নৈতিক দায়িত্ব তাদের কাজে সহযোগিতা করা।
পরিশেষে মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা সমাপ্তি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Manual8 Ad Code