১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

চাটখিল উপজেলা শিক্ষক সমিতি নির্বাচন সভাপতি- মোরশেদ, সম্পাদক- আবদুল হাই

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২২
চাটখিল উপজেলা শিক্ষক সমিতি নির্বাচন সভাপতি- মোরশেদ, সম্পাদক- আবদুল হাই

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চাটখিল উপজেলা শাখার নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্কুলের ভোটার শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেলে নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসা বেগমগঞ্জ হাসানত হাইস্কুলের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোঃ মোরশেদ আলম (স্বপন) ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। উপর প্রার্থী লোকমান হোসেন ৫৬ ভোট পেয়ে পরাজিত হন। সাধারন সম্পাদক পদে মোঃ আবদুল হাই ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ আনোয়ার হোসেন গাজী ৯১ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ সেকান্দর ১৫৪ ভোটে, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আহসান ১৩৭ ভোটে এবং মহিলা সম্পাদক সাহেলা পারভীন ১৮৭ ভোটে নির্বাচিত হয়েছেন।

Manual1 Ad Code