১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু।

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২২
ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু।

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি,গাইবান্ধা সুন্দরগঞ্জঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে মনজুয়ারা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার জামতলা রেলগেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। মনজুয়ারা বেগম সুন্দরগঞ্জ উপজেলার সাহবাজ এলাকার আফছার ব্যাপারীর স্ত্রী।

Manual1 Ad Code

স্থানীয়রা জানায়, ওই সময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা পদ্মরাজ এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়ার দিকে যাচ্ছিল। এরই মধ্যে জামতলা রেলগেট পৌঁছালে এর পাশ দিয়ে হেঁটে চলছিলেন মনজুয়ারা। এসময় এই ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।

Manual6 Ad Code

এ তথ্য নিশ্চিত করেছেন বোনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নিহত মনজুয়ারা একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন।

Manual5 Ad Code