২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

নেত্রকোনা জেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২২
নেত্রকোনা জেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

 

স্টাফ রিপোর্টারঃডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নেত্রকোনায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন আলোচনা সভার আয়োজন করা হয়। রোজ সোমবার (২১ নভেম্বর) সকাল ৯ টার দিকে শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠ প্রাঙ্গণে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।

Manual5 Ad Code

নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরম্ভ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু (এমপি)।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী, উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেসা আশরাফ দীন প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মানিক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার,
জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন দপ্তরিক প্রধান সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।

Manual3 Ad Code

বর্তমান সরকারের অবকাঠামোগত নানা উন্নয়নমুখী কার্যক্রম ও প্রযুক্তিগত ব্যবহারে এগিয়ে নিতে মেলাতে জেলার সরকারি, বেসরকারি দপ্তর ও স্থানীয় তরুণ শিক্ষার্থীরা তাদের নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘এ মেলায় প্যাভিলিয়ন-১ (উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ), প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা), প্যাভিলিয়ন-৩ (ডিজিটাল সেন্টার, পোস্ট ইস-সেন্টার, ই-কমার্স, অন্যান্য আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ) ও প্যাভিলিয়ন-৪ এ (শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান) সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ টি স্টল অংশ নেয় মেলায়।

উদ্ভাবনী মেলায় দিনের শুরুতে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি ও বিশেষ অতিথি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ মাজিস্ট্রেট সঞ্চালনায় অতিথিরা আলোচনা সভায় বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে অতিথিরা মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরে দেখেন, পরে উদ্ভাবনী মেলার বিভিন্ন আয়োজন নিয়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code