২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ভাপা পিঠা খেতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২২
ভাপা পিঠা খেতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

গাইবান্ধার তুলসিঘাট এলাকায় ভাপা পিঠা খেতে গিয়ে বাসচাপায়  নানি-নাতনির মৃত্যু হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতনি টিয়া মনি (৫)।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন। সকালে নাতনিকে সঙ্গে নিয়ে তুলসিঘাটে আসেন তিনি।  এসময় ভাপা পিঠা খাওয়ার জন্য রাস্তার ওপারে যাচ্ছিল টিয়া। এদিকে আল রিয়াদ পরিবহনের একটি বাস আসতে দেখে সাবিনা দৌড়ে টিয়াকে সরিয়ে নিতে যান। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি, নানি আর নাতনি দু’জনকেই চাপা দিয়ে পালিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Manual5 Ad Code

গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম বাসচাপায় নানি-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।