২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২২
গোপালগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

গোপালগঞ্জঃ গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস চলন্ত অবস্থায় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার আশিকসহ তিনজন নিহত হন। এ সময় আরও অন্তত ১০ যাত্রী আহত হন।

নিহত আশিকের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে। নিহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।

Manual6 Ad Code

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

Manual4 Ad Code