২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ উদ্বোধন

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২২
পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ উদ্বোধন

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

অদ্য ১৫-১১-২০২২ খ্রিঃ মঙ্গলবার জয়পুরহাট জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ও জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জয়পুরহাট স্টেডিয়ামে পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু, এমপি, মাননীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। উভয় দলের খেলোয়ারদের সঙ্গে কুশল বিনিময় ও বেলুন ফেস্টন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ নূরে আলম মহোদয়।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ ওয়াজেদ আলী, সিভিল সার্জন, জয়পুরহাট, জনাব এসএম সোলায়মান আলী, চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, জয়পুরহাট, এ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী, বিজ্ঞ জিপি, জয়পুরহাট, এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, বিজ্ঞ পিপি, জয়পুরহাট, বীরমুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার, জয়পুরহাট ও দুই দলের খেলোয়ারবৃন্দসহ প্রমুখ।

Manual5 Ad Code