৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

চাটখিলে ব্যবসায়ীর লাশ উদ্ধার

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০২২
চাটখিলে ব্যবসায়ীর লাশ উদ্ধার

Manual2 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ

Manual2 Ad Code

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের সাতবাড়িয়া খাল পাড় থেকে মহসিন হোসেন কালা মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঐ ব্যক্তি স্থানীয় ইসলামপুর বাজারের ফার্নিচার ব্যবসায়ী ও কাঠমিস্ত্রি এবং হিরাপুর মিদ্দা বাড়ির মৃত. আবুল কাশেম এর ছেলে।বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে পুলিশ স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ উদ্ধারকারী পুলিশ পরিদর্শক নুরুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। লাশের শরীরে গোপানাঙ্গে রক্তক্ষননের চিহ্ন রয়েছে। থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Manual3 Ad Code