৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৮৫ হাজার টাকা মুল্যের মাদকসহ, সোনামুড়ী থানার পুলিশ

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০২২
২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৮৫ হাজার টাকা মুল্যের মাদকসহ, সোনামুড়ী থানার পুলিশ

Manual3 Ad Code

নোয়াখালী  প্রতিনিধিঃ

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে, জয়াগ বাজার থেকে প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের মদসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ৯ আগস্ট বুধবার সন্ধা পৌনে ৬টার দিকে সোনাইমুড়ী থানাধীন জয়াগবাজারস্থ, কলেজ গেইট সংলগ্ন ঢাকা টু রামগঞ্জ মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম (পিপিএম) দিক নির্দেশনায়, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ১৪ বোতল হুইসকী,৩ বোতল ভোদকা উদ্ধার করা হয়। এ সমশ আসামী উত্তম কুমার পাল (৫২), পিতা-মৃত পরেশ চন্দ্র পাল, গ্রাম নিজ মেহার, বর্ধন বাড়ী, থানা-শাহরাস্তী, জেলা-চাঁদপুর ও অজয় রায় (৩৩), পিতা-বলরাম চন্দ্র রায়, গ্রাম হাসাইল (রায় বাড়ী), থানা-টুঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জকে গ্রেফতার করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।