২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

চৌহালী উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকারণ বিতারণ

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০১৯
চৌহালী উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকারণ বিতারণ

Manual8 Ad Code

আরিফ সরকার, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় কৃষকদের মাঝে, এনএটিপি-২ আওতায় কৃষকদের মাঝে ৭০ ভাগ অর্থ ছাড়ে তিনটি পাওয়ার টিলার ও একটি এল এলপি পাম্প কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

৬/৮/১৯ ইং মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে এসব উপকারন বিতরণ করা হয়।
চৌহালী উপজেলা কৃষি অফিসার মো: জেরিন আহমেদ এর
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা জনাব,ফারুক সরকার। প্রধান অতিথি বলেন বর্তমান সরকার কৃষি বান্দব সরকার৷ গ্রাম হবে শহর এই ভিষনকে সামনে রেখে কৃষকদের মাঝে ৭০ভাগ অর্থ ছাড়ে তিনটি পাওয়ার টিলার ও একটি এল এলপি পাম্প কৃষি উপকরন বিতারণ করা হয়েছে৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোল্লা বাবুল আক্তার,আরিফ সরকার সাধারণ সম্পাদক চৌহলী উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক,সমবায় অফিসার মো:লাবলু তালুকদার সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ

Manual8 Ad Code