২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

মালদ্বীপে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বাংলাদেশিরা

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১
মালদ্বীপে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বাংলাদেশিরা

Manual3 Ad Code

মালদ্বীপে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বাংলাদেশিরা

Manual6 Ad Code

নাসরিন আক্তার রুপা ঢাকা: বাংলাদেশের কর্মীরা মালদ্বীপের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির উপ-রাষ্ট্রপতি ফয়সাল নাসিম।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে মালদ্বীপের শ্রমবাজার পরিস্থিতি, বাংলাদেশি কর্মীদের এবং দু’দেশের সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি নিয়ে আলোচনা করেন।

মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি ফয়সাল নাসিম বলেন, মালদ্বীপ ও বাংলাদেশ প্রায় এক ও অভিন্ন সংস্কৃতির দেশ। সুদূর অতীতকাল থেকে দু’দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। বাংলাদেশি কর্মীরা মালদ্বীপের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

দক্ষতা উন্নয়নে বাংলাদেশে নানা কার্যক্রমের প্রশংসা করে তিনি কারিগরি শিক্ষার মাধ্যমে মালদ্বীপের যুবকদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা নেওয়ার আগ্রহ জানান।

বৈঠকে মালদ্বীপে অবস্থানরত সব বাংলাদেশিকে ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বাংলাদেশি কর্মীরা যাতে নিয়মতান্ত্রিকভাবে মালদ্বীপসহ সব দেশে অবস্থান করেন সে বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরেন মন্ত্রী।

Manual3 Ad Code

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপের উচ্চশিক্ষামন্ত্রী ড. ইবরাহিম হাসান ও স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মালদ্বীপের পররাষ্ট্র সচিব আব্দুল গফুর মোহাম্মদ, ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিরুজিমাথ সমির, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম প্রমুখ।

Manual1 Ad Code