২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

জামালগঞ্জ ফেনারবাঁক ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান।

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০১৯
জামালগঞ্জ ফেনারবাঁক ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

কৌশিক তালুক জামালগঞ্জ প্রতিনিধিঃজামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছনতা অভিযান শুরু হয়েছে। আজ শনিবার সকালে সেলিমগঞ্জ বাজার, গজারিয়া বাজার ও আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছনতা অভিযান শুরু করা হয়েছে। পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধুএসময় অন্যান্যেদের মাঝে উপস্থিত ছিলেন ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায়, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌফিকুল ইসলাম তা লুকদার, সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন, সহকারি শিক্ষক মোঃ আব্দুল রাজ্জাক, আবুল খায়ের তালুকদার, মোহাম্মদ বাবুল মিয়া, মোঃ আবু তালিব মিয়া, মোঃ নজরুল ইসলাম, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ আল আমিন, ইউপি সদস্য মোশারফ হোসেন, আলী আহমদ, আসাদ আলী, সাবেক ইউপি সদস্য নুরু মিয়া, গণমান্য ব্যক্তি গোল আহমেদ, জসিম উদ্দিন, রফি মিয়া, মফিজুর রহমান, সামছুল হক সহ স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ।
ফেনারবাঁক ইউপি সচিব অজিত কুমার রায় বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছনতা অভিযান দেশব্যাপি একযুগে শুরু হয়েছে। জনসচেতনতাই হচ্ছে মুল বিষয়। সরকারী ও বেসরকারি শিক্ষা প্রতিষ্টান স্কুল, কলেজ, মাদ্রাসা, হাট বাজার সহ সকল ঘরবাড়ি নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

Manual2 Ad Code